ইন্টার্নশিপ বিজ্ঞপ্তি
ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন হয় (০৬) মাস মেয়াদে ০৪ (চার) জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে। ইন্টার্নশিপ নিম্নবর্ণিত বিষয় সংশ্লিষ্ট হবে:
- মন্ত্রণালয়/অধীন দপ্তরের কার্যাবলি — অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীগণের জন্য
- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম — প্রকৌশল, স্থাপত্যবিদ্যা, পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীগণের জন্য
গুরুত্বপূর্ণ: আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে https://eservices.rthd.gov.bd/internship/ লিংকে প্রবেশ করে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণপূর্বক, প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্তপূর্বক অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০/- (দশ হাজার) টাকা হারে 'ইন্টার্নশিপ ভাতা' প্রদান করা হবে। এই ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না। ইন্টার্নশিপ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে সম্পন্ন করতে হবে।
আবেদন করুন
যোগ্যতা ও প্রয়োজনীয়তা
ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
- আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে
- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে; অবতীর্ণ প্রার্থীগণকে প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে
- স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই (০২) বছরের মধ্যে আবেদন করতে হবে
- ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবেন
- অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে
লক্ষ্য করুন: নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। ইন্টার্নশিপ সনদ কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো প্রকার চাকরির ক্ষেত্রে প্রাধিকার হিসেবে গণ্য হবে না।
অন্যান্য শর্তাবলী
- ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুচ্ছেদ ১২ (গ) অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে
- ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন 'কর্মে নিয়োজিত রয়েছেন' মর্মে কোনোরূপ প্রত্যয়ন প্রদান করা হবে না; তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নকে সনদ প্রদান করা হবে
- কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীগণকে লিখিত বা মৌখিক বা উভয় প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীর ই-মেইল/ডাকযোগে/মোবাইলে জানানো হবে
- প্রার্থী ইন্টার্নশিপ সমাপনান্তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বা এর অধীন কোনো দপ্তর/সংস্থায় বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবে না
- নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর সকল শর্ত, অফিস ব্যবস্থাপনা ও সরকারি গোপনীয়তা সংক্রান্ত দেশে প্রচলিত সকল আইন ও বিধিবিধান প্রতিপালন করে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে
জমাদানের ঠিকানা
পূরণকৃত আবেদনসমূহ নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে:
অতিরিক্ত সচিব (প্রশাসন)
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
বাংলাদেশ সচিবালয়
ঢাকা - ১০০০
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার সময়)
পূরণকৃত আবেদনপত্রসহ নিম্নোক্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে: শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগৃহীত চারিত্রিক সনদ/প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি।
সাহায্য প্রয়োজন?
ইন্টার্নশিপ প্রোগ্রাম বা আবেদন প্রক্রিয়া সম্পর্কিত জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন:
ইমেইল: faid.sec@rthd.gov.bd
ফোন: ০২-৯৫১৪০৭৬ (রবি-বৃহস্পতি, সকাল ৯টা - বিকাল ৫টা)